বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬
কুড়িগ্রামে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেল বিক্ষুব্ধ কৃষক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৬:২১ পিএম   (ভিজিট : ১৪২)
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চাহিদামতো সার না পেয়ে ক্ষুব্ধ কৃষকেরা এক ডিলারের গুদামের দরজা ভেঙে ১৯৭ বস্তা (প্রায় ১০ হাজার কেজি) সার নিয়ে গেছেন। গত রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের 'মেসার্স শাহ আমানত ট্রেডার্স' ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশের তৎপরতায় ৩৩ বস্তা সার উদ্ধার করা হলেও বাকি সার উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, ডিলার তাইফুর রহমান মুকুলের অধীনে ১৩২০ বস্তা সার বরাদ্দ থাকলেও গুদামে মোট ৩৪০ বস্তা জমা ছিল। সকালে দুই শতাধিক কৃষক সারের জন্য ডিলার পয়েন্টে জড়ো হন। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরও দোকান না খোলায় এবং ডিলারের গড়িমসির অভিযোগে উত্তেজিত কৃষকেরা গুদামের দরজা ভেঙে ইউরিয়া সার নিয়ে যেতে শুরু করেন।

খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গুদামের অবশিষ্টাংশ সার রক্ষা করে।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, ইউনিয়নটিতে সারের চাহিদা প্রায় ৪ হাজার বস্তা হলেও বরাদ্দ ছিল মাত্র ১৩২০ বস্তা। ফলে সার না পাওয়ার শঙ্কায় কৃষকেরা এ ঘটনা ঘটায়। এ পর্যন্ত ৩৩ জন কৃষক ৩৩ বস্তা সার ফেরত দিয়েছেন, বাকি সার উদ্ধারে চেষ্টা চলছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft