বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
নাগরপুরে মিনিস্টার্স গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৫:৪০ পিএম   (ভিজিট : ১০৯)
টাঙ্গাইলের নাগরপুরে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ও নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতি সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। 

উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিকের সভাপতিত্বে ও উপজেলা মাধমিক শিক্ষা কর্মকতা নাদির আহম্মেদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল-৬ নাগরপুর দেলদুয়ার আসনের সংসদ সদস্য রবিঊল আওয়াল লাভলু। 

সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, যুগ্ন সাধারণ সম্পাদক ফারুক আহামেদ খান, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মিজানুর রহমান লাভলু, মো. জাহিদ হাসান, নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলী মনছুর, বীর মুক্তিযোদ্ধা মো. ছিদ্দিকুর রহমান সিদ্দিক প্রমুখ। 

এসময় উপজেলার প্রাথমিক, মাধমিক ও মাদ্রাসার প্রধানগণসহ বিভিন্ন স্থরের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft