মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
মিঠাপুকুরে শাখা ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৫:৪২ পিএম   (ভিজিট : ১৫৯)
বেতন-ভাতা বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দুই দফা দাবিতে রংপুরের মিঠাপুকুরে অনির্দিষ্টকালের ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ। সোমবার (৬ জুলাই) থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে উপজেলার গ্রামীণ ডাকসেবা স্থবির হয়ে পড়েছে।

উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শাখা ডাকঘরের পোস্টমাস্টার ও রানারসহ সর্বস্তরের কর্মচারীরা অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে শাখা ডাকঘরের কর্মচারীরা নামমাত্র ভাতায় দিনাতিপাত করছেন এবং সব ধরনের ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। বর্তমান বাজারদরের সাথে সংগতি রেখে দ্রুত বেতন বৃদ্ধি এবং তাদের সরকারি বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান এখন সময়ের দাবি।

মানববন্ধনে বক্তব্য রাখেন—সংগঠনের স্থানীয় নেতা মামুনার রশিদ, গোপালপুর শাখার রানার চৌধুরী, ময়েনপুর-কদমতলা শাখার পোস্টমাস্টার তাজিমুল ইসলাম এবং সেরডাঙ্গা শাখার রানার ঈসামিয়া প্রমুখ।

আন্দোলনরত কর্মচারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের এই দুই দফা যৌক্তিক দাবি অনতিবিলম্বে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও অনির্দিষ্টকালের এই আন্দোলন দেশজুড়ে অব্যাহত থাকবে। তারা এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft