মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
রামগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৫:১৬ পিএম   (ভিজিট : ১১৭)
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বলেন, "মাদক, ইভটিজিং, সন্ত্রাস প্রতিরোধ এবং শিক্ষার্থীদের পড়ালেখার মান উন্নয়নে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা রাখতে হবে। আমরা রামগঞ্জ উপজেলাকে একটি নিরাপদ এবং সব শ্রেণী-পেশার মানুষের বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতে চাই।" সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাক আহম্মেদ এবং উপজেলা কৃষি কর্মকর্তা সাব্বির আহম্মেদ সিফাত।

এছাড়াও উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজু, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম শাহীন রেজা পরায়েজী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাসার সতু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশসহ উপজেলা ও পৌরসভায় কর্মরত বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কলেজের শিক্ষার্থীবৃন্দ।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft