বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬
জয়পুরহাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৪:২৭ পিএম  আপডেট: ০৪.০৬.২০২৬ ৪:৩০ পিএম  (ভিজিট : ২১৫)
জয়পুরহাটের কালাইয়ে পুকুরের পানিতে ডুবে জোবায়ের হোসেন নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কালাই পৌরশহরের আঁওড়া কালিমহুর মহল্লার দড়াগাড়ি নামক পুকুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত জোবায়ের হোসেন ওই এলাকার মো. জুয়েল রানার ছেলে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে ওসি জানান, সকালে শিশু জোবায়ের বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। সবার অগোচরে সে কোনো একসময় বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। 

একপর্যায়ে প্রতিবেশীরা পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে চিৎকার দিলে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft