বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬
গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে বালু তোলার গর্তে ডুবে তরুণের মৃত্যু
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১:৪২ পিএম   (ভিজিট : ৪)
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বন্ধুদের সঙ্গে করতোয়া নদীতে গোসল করতে গিয়ে বালু তোলার গর্তে ডুবে হাসিব মিয়া (তরুণ) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহতের স্বজনরা জানান, গোবিন্দগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চাঁদপুর খলসী গ্রামের ফুল মিয়ার ছেলে হাসিব মিয়া বিকেল ৩টার দিকে বন্ধুদের সঙ্গে পার্শ্ববর্তী করতোয়া নদীতে গোসল করতে যান। এ সময় নদী থেকে অবৈধভাবে বালু তোলার কারণে সৃষ্ট গভীর গর্তে পড়ে তিনি পানিতে ডুবে যান।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টা পর বিকেল ৫টার দিকে হাসিব মিয়ার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজকালের খবর/ এমকে








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft