মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
পীরগঞ্জে ধর্ম অবমাননার মামলায় অভিযুক্ত যুবক বগুড়ায় গ্রেপ্তার
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:০৭ পিএম   (ভিজিট : ২)
রংপুরের পীরগঞ্জে পবিত্র কোরআন শরিফ ও ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলার অভিযুক্ত সৌরভ চন্দ্র মহন্তকে (১৯) বগুড়া থেকে গ্রেপ্তার করেছে রংপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৩টা ১০ মিনিটে বগুড়া জেলার শিবগঞ্জ থানার কিচক বেলাই গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিকনির্দেশনায় ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার সৌরভ চন্দ্র মহন্ত রংপুরের পীরগঞ্জ উপজেলার চককরিম কাশিমপুর গ্রামের বিশু মহন্তের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সৌরভের টিকটক অ্যাকাউন্ট থেকে পবিত্র কোরআন শরিফ ও ইসলাম ধর্ম অবমাননাকর একটি ভিডিও পোস্ট করার অভিযোগ ওঠে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, এ ঘটনায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় গত ২৭ অক্টোবর পীরগঞ্জ থানায় মামলা করা হয়েছে। মামলা নম্বর ৩০। মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৫৩, ১৫৩এ, ২৯৫এ ও ২৯৮ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সৌরভ চন্দ্র মহন্তকে আদালতে পাঠানো হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে আদালতে বিচার শেষ না হওয়া পর্যন্ত তাঁকে দোষী হিসেবে গণ্য করা যাবে না।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft