বুধবার ২৬ আগস্ট ২০২৬
নন্দীগ্রামে বিলুপ্তির পথে প্রকৃতির কারিগর বাবুই পাখি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৭:৩৩ পিএম   (ভিজিট : ৩৩)
গ্রামবাংলার নান্দনিক সৌন্দর্যের প্রতীক এবং প্রকৌশলী হিসেবে পরিচিত বাবুই পাখি ও তার সুনিপুণ বাসা এখন বগুড়ার নন্দীগ্রামে বিরল হয়ে পড়েছে। একসময় উপজেলার গ্রামগঞ্জের তাল, খেজুর ও নারিকেল গাছে ঝুলন্ত শৈল্পিক বাসার দৃশ্য সচরাচর চোখে পড়লেও কালের বিবর্তনে তা এখন বিলুপ্তির পথে।

স্থানীয়দের মতে, আগে প্রতিটি গ্রামের রাস্তার পাশে, পুকুরপাড়ে ও মাঠে সারি সারি তাল ও খেজুর গাছ দেখা যেত। এসব গাছে বাবুই পাখির শৈল্পিক বাসা ও কিচিরমিচির শব্দে মুখরিত থাকত প্রকৃতি। তবে বর্তমানে নির্বিচারে তাল ও খেজুর গাছ কেটে ফেলা, প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস এবং ফসলি জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে বাবুই পাখির খাবার ও নিরাপদ আশ্রয়ের চরম সংকট তৈরি হয়েছে।

রণবাঘা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিনহাজুর রহমান হাবিব উদ্বেগ প্রকাশ করে বলেন, "গাছপালা কেটে ফেলা ও পরিবেশগত পরিবর্তনের কারণে বাবুই পাখি আজ হারিয়ে যেতে বসেছে। এখন থেকেই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই পাখি কেবল বইয়ের গল্প আর ছবিতেই সীমাবদ্ধ থেকে যাবে।"

প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে সচেতন মহল বলছেন, বাবুই পাখিসহ জীববৈচিত্র্য রক্ষায় অবিলম্বে তাল ও খেজুর গাছ রোপণ বৃদ্ধি এবং সর্বস্তরে জনসচেতনতা গড়ে তোলা জরুরি।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft