রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
মাছের ঘেরের ভেঁড়ি যখন পাকা সড়ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৭:২৫ পিএম   (ভিজিট : ২৭০)
যশোরের মণিরামপুর-নওয়াপাড়া সড়কের একটি অংশ দীর্ঘদিন ধরে মাছের ঘেরের পাড় (ভেঁড়ি) হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে। ফলে কোটি টাকা ব্যয়ে সংস্কার করা এলজিইডির আওতাধীন সড়কটি ধসে যাচ্ছে এবং রাস্তার পাশের পরিবেশবান্ধব বিভিন্ন গাছ উপড়ে পড়ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মণিরামপুর-নওয়াপাড়া সড়কের হাজিরহাট বাজারের নিকটবর্তী স্থানে ফসলি জমি কেটে বিশাল মাছের ঘের তৈরি করা হয়েছে। ঘেরের তিন দিকে মাটির ভেঁড়ি থাকলেও অপর অংশে কোনো বাধা ছাড়াই ব্যস্ততম পাকা সড়কটিকে ঘেরের পাড় হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফলে চলতি বর্ষা মৌসুমে পানির চাপে কার্পেটিং করা সড়কের একপাশ দেবে গেছে এবং সড়ক সংলগ্ন বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে ঘেরের মধ্যে পড়ে যাচ্ছে। এতে স্থানীয়দের মধ্যে প্রবল ক্ষোভ সৃষ্টি হলেও সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান কোনো ভূমিকা নেই বলে দাবি করছেন এলাকাবাসী।

এ বিষয়ে ঘেরের মালিক সমীর কুমার হালদার বলেন, "প্রায় সব ঘের মালিকই সড়ককে ভেঁড়ি হিসেবে ব্যবহার করেন।" তবে তিনি নিজে মাটির সাহায্যেই পাড় উঁচু করেছেন বলে দাবি করেন।

এদিকে সচেতন মহলের অভিযোগ, সড়ক রক্ষায় কঠোর আইনি বিধান থাকলেও প্রশাসন অজ্ঞাত কারণে ব্যবস্থা নিতে গড়িমসি করছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন জানান, সম্প্রতি তিনি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সড়ক রক্ষায় এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft