রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে খালিয়াজুরীতে মানববন্ধন
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৭:৩৭ পিএম   (ভিজিট : ০)
নেত্রকোনার দুর্গাপুরের সাংবাদিক লুৎফুর জামান আলিফ ফকিরকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং এ ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর ২০২৬) বেলা ২টার দিকে খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহর সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সদস্য সচিব সোহান বিন নবাবের পরিচালনায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের সদস্য আবুল হোসেন, সেলিম আহমেদ ও সাংবাদিক রাসেল আহমেদ প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক জুনায়েদ আহমেদ, জাকির হোসেন, স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সায়েম ইসলাম রাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, নিহত সাংবাদিক লুৎফুর জামান আলিফ ফকির এলাকার মাদক কারবার, সীমান্তে চোরাচালান ও বিভিন্ন অসংগতি ও অনিয়মের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। অন্যায় ও অপরাধের বিরুদ্ধে তাঁর সাহসী ভূমিকার কারণেই তাঁকে এই নির্মম পরিণতির শিকার হতে হয়েছে বলে তাঁরা অভিযোগ করেন।

বক্তারা আরও বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও নির্যাতনের শিকার হওয়ার ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও দেশের সামগ্রিক গণতান্ত্রিক পরিবেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক। দেশের সাংবাদিকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের জঘন্য হত্যাকাণ্ডে জড়িত কুশীলবদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান তারা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুর জামান আলিফ ফকির। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর থেকেই দোষীদের বিচারের দাবিতে নেত্রকোনাসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে সাংবাদিক সমাজ।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft