রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
কিশোরগঞ্জে অটোবাইক ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৭:০৩ পিএম   (ভিজিট : ১)
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সিঙ্গেরগাড়ী এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির অটোবাইক ছিনতাইকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—কিশোরগঞ্জ উপজেলার সিঙ্গেরগাড়ী পাঠানপাড়া এলাকার মৃত পেলকা মামুদের ছেলে বাদল মিয়া (১৫) এবং একই এলাকার আসোয়ার খানের ছেলে শাকিল খান (১৬)।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র যাত্রীবেশে বিভিন্ন ইজিবাইক বা অটোবাইকে চড়ে চালককে কৌশলে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই করে আসছিল। সম্প্রতি একটি ইজিবাইক ছিনতাইয়ের ঘটনার সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করলে এই চক্রের সাথে জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য পায়। এর ধারাবাহিকতায় গতকাল রাতে অভিযান চালিয়ে মাগুড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর গফুর জানান, “গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে যাত্রীবেশে ইজিবাইকে উঠে চালককে চেতনানাশক প্রয়োগ করে আসছিল এবং সুযোগ বুঝে ইজিবাইক ছিনিয়ে নিয়ে পালিয়ে যেত। গতকাল রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft