রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
পঞ্চগড়ে ২৬৮টি পূজামণ্ডপে এসআরবি’র কঠোর নিরাপত্তা ব্যবস্থা
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৬:৩২ পিএম   (ভিজিট : ৭)
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩) সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে ফেসবুক বা অন্য কোনো মাধ্যমে গুজব ছড়ালে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া যেকোনো গুজব শনাক্ত করে তা মিথ্যা প্রমাণে এসআরবি’র একটি বিশেষ দল মাঠে কাজ করছে।

রবিবার (১৮ অক্টোবর ২০২৬) সকালে পঞ্চগড় কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দিরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন রংপুর এসআরবি-১৩ নীলফামারী সিপিসি-২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার আবু রোহানী পারভেজ রনী।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সার্বিকভাবে সব ধরনের ঝুঁকি পর্যালোচনা করে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি ফোর্সের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গত ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া এই উৎসব আগামী ২১ অক্টোবর শুভ বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে। হিন্দু সম্প্রদায়ের এই বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষে এসআরবি সর্বদা তৎপর রয়েছে।

কোম্পানি কমান্ডার আবু রোহানী পারভেজ রনী বলেন, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পঞ্চগড় জেলার ২৬৮টি পূজামণ্ডপে বিশেষ নজরদারি রাখা হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের এসআরবি সদস্যরা মাঠে সক্রিয়ভাবে নিয়োজিত রয়েছেন। পর্যাপ্ত টহল পরিচালনা এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উক্ত প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft