রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কিশোরগঞ্জ জেলা পুলিশের বিশেষ উদ্যোগ
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৬:২৩ পিএম   (ভিজিট : ৪)
কিশোরগঞ্জের গাইটাল আন্তজেলা বাস টার্মিনালে নিরাপদ সড়ক নিশ্চিত করা ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে জেলা পুলিশ। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে জেলা পুলিশের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে সরাসরি নেতৃত্ব দেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

কর্মসূচিতে চালকদের ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, বেপরোয়া গাড়ি চালানো ও মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা এবং ট্রাফিক সংকেত মানার বিষয়ে বিশেষভাবে সচেতন করা হয়। পাশাপাশি যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা, গাড়ির কাগজপত্র ও যান্ত্রিক অবস্থা পরীক্ষা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে দায়িত্বশীলভাবে গাড়ি চালানোর আহ্বান জানিয়ে চালকদের হাতে লিফলেট তুলে দেওয়া হয়।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “আমরা নিরাপদ গাড়িচালক চাই। একজন চালक নিজে নিরাপদ থাকলে তার গাড়ির যাত্রীরাও নিরাপদ থাকবেন। একই সঙ্গে নিরাপদ থাকবে তার পরিবার।” তিনি আরও বলেন, “একজন চালককে কর্মস্থলে পাঠিয়ে তার পরিবারের সদস্যরা যেন নিশ্চিন্ত থাকতে পারেন, সে জন্য নিরাপদে গাড়ি চালানো অত্যন্ত জরুরি। চালকদের দায়িত্বশীল আচরণ, ট্রাফিক আইন মেনে চলা এবং সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর মাধ্যমেই কেবল সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।”

উক্ত সচেতনতামূলক কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল হক, কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন)সহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের পরিদর্শক ও ট্রাফিক সার্জেন্টরা। পুলিশের এমন ব্যতিক্রমী ও জনসচেতনতামূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় চালক ও সাধারণ যাত্রীরা।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft