শুক্রবার ২৮ আগস্ট ২০২৬
সাভারে হ্যানি ট্র্যাপ চক্রের তিন সদস্য আটক, মুখ-পা বাঁধা অবস্থায় যুবক উদ্ধার
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১:৪০ পিএম   (ভিজিট : ২৬)
সাভারে হ্যানি ট্র্যাপের ফাঁদে ফেলে এক যুবককে জিম্মি করে মোটা অঙ্কের টাকা দাবি করার অভিযোগে চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় মুখ ও পা বাঁধা অবস্থায় ভুক্তভোগী আদনান হোসেনকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার গভীর রাতে সাভার পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের রেডিওকলোনি ভাটপাড়া মহল্লায় জাহাঙ্গীরের মালিকানাধীন মানসুরা ভিলার পঞ্চম তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন জলি আক্তার ও তার স্বামী সাকিবুল হাসান এবং তাদের সহযোগী সোহেল সরদার।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা হ্যানি ট্র্যাপের মাধ্যমে আদনান হোসেনকে ফাঁদে ফেলে ওই বাড়িতে নিয়ে জিম্মি করেন। পরে তার পরিবারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীর পরিবার সাভার মডেল থানায় অভিযোগ করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়।

অভিযানে মানসুরা ভিলার পঞ্চম তলা থেকে আদনান হোসেনকে মুখ ও পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। একই সঙ্গে অভিযুক্ত তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, আটক তিনজনকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হবে।


আজকালের খবর/ এমকে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft