মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
চলাচলের উপযোগী করতে নরসিংদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬:১১ পিএম   (ভিজিট : ৮)
নরসিংদী শহরকে যানজটমুক্ত ও সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচলের উপযোগী করতে ফুটপাত ও সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে নরসিংদী পৌরসভা। অভিযানে অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখলের দায়ে ১১ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই অভিযান চালানো হয়। অভিযানটি শহরের পৌরসভা মোড় থেকে শুরু হয়ে বৌয়াকুর মোড়, নরসিংদী সদর হাসপাতাল ও পায়রা চত্বর পর্যন্ত পরিচালিত হয়। এ সময় রাস্তার দু’পাশে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন দোকান ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

নরসিংদী পৌরসভার প্রশাসক মো. সফি উল্লাহর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আরও উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এফ এম নাঈম হাসান শুভ, পৌর নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, সহকারী প্রকৌশলী শাহজাহান মিয়া এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

অভিযান চলাকালে স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯-এর ১০৮(৭) ধারা অনুযায়ী ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে ১১ জনকে বিভিন্ন অঙ্কের জরিমানা করেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এফ এম নাঈম হাসান শুভ। এ সময় পৌর প্রশাসক মো. সফি উল্লাহ উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করেন।

জনস্বার্থ রক্ষায় এবং শহরের যানজট নিরসনে পৌরসভার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft