মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
রামগতিতে পানির সংকটে কৃষকের হাহাকার
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬:০৩ পিএম   (ভিজিট : ৫)
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়ায় তীব্র পানির সংকট দেখা দিয়েছে। এতে কৃষিজমিতে ফাটল ধরে শুকিয়ে যাচ্ছে ধানগাছ। পাশাপাশি ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কায় চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষকেরা।

উপজেলার প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু এমন সময়ে পর্যাপ্ত বৃষ্টি না থাকায় ফসল উৎপাদন ও জীবিকা নিয়ে কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। এই সংকট থেকে উত্তরণে বৃষ্টির জন্য আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা জানিয়েছেন এলাকাবাসী। সম্প্রতি উপজেলার চর রমিজ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল্লাহ ইবনে মাসুদ (রা.) জামে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। মাওলানা কারী আব্দুল মান্নানের পরিচালনায় অনুষ্ঠিত এ দোয়ায় স্থানীয় মুসল্লিরা অংশ নেন।

স্থানীয় কৃষকেরা জানান, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় জমিতে পানি ধরে রাখা যাচ্ছে না। এতে ধানগাছগুলো শুকিয়ে মারা যাওয়ার উপক্রম হয়েছে। এর ওপর আবার নতুন করে ইঁদুরের উপদ্রব দেখা দেওয়ায় তারা মাঠের পর মাঠ ধানগাছ কেটে নষ্ট করছে। ফলে চলতি মৌসুমে কাঙ্ক্ষিত ফসল ঘরে তোলা নিয়ে বড় ধরনের শঙ্কায় রয়েছেন তাঁরা।

দুশ্চিন্তা প্রকাশ করে কৃষক মো. আজাদ উদ্দিন বলেন, 'আমাদের ফসল যদি না হয়, তাহলে আমরা কীভাবে চলব, কীভাবে খাব? আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের ওপর রহমতের বৃষ্টি বর্ষণ করেন।'

কৃষকদের আশা, দ্রুত বৃষ্টিপাত হলে জমির পানির সংকট কাটবে এবং ফসল রক্ষা করা সম্ভব হবে। অন্যথায় কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়বে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো এবং জরুরি ভিত্তিতে সেচ ব্যবস্থা নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকেরা।


আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft