মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
শেরপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে পুড়ে নিঃস্ব পরিবার
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫:৪৭ পিএম   (ভিজিট : ৫)
বগুড়ার শেরপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে এক ব্যবসায়ীর বসতবাড়ি পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। আগুনে নগদ অর্থ ও আসবাবপত্রসহ প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবারটি।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যার সাড়ে ছয়টার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইতালি গ্রামের বাসিন্দা মৃত হাজী আজগর আলীর ছেলে আব্দুল মান্নানের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, সোমবার সন্ধ্যায় ঘরের ভেতরের বৈদ্যুতিক লাইন থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সময়োপযোগী পদক্ষেপে আশপাশের অন্যান্য বাড়িঘর রক্ষা পেলেও আব্দুল মান্নানের বসতঘর ও ভেতরের সব মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

অশ্রুসজল চোখে সর্বস্ব হারানো আব্দুল মান্নান বলেন, 'একসময় বড় ব্যবসা করতাম। কিন্তু ব্যবসায় লোকসানের মুখে পড়ে নিঃস্ব হয়ে পড়েছিলাম। একমাত্র সম্বল ছিল এই ভিটাবাড়ির ঘরটি। আগুনে পুড়ে এখন আমি একেবারে পথের ফকির হয়ে গেলাম।'

অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা (ওয়্যারহাউস পরিদর্শক) বখতিয়ার উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার কারণেই আগুন আশপাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়তে পারেনি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft