মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
ফেনী নদীতে অভিযান, ১ লাখ চিংড়ি পোনা জব্দ ও অবমুক্ত
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫:৫২ পিএম   (ভিজিট : ৮)
মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে ফেনী নদীর মোহনায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর। এ সময় প্রায় এক লাখ চিংড়ি পোনা ও মশারী জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত পোনাগুলো নদীতে অবমুক্ত করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী মৎস্য অফিসার বিজয় কুমার পাল জানান, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ফেনী নদীর মোহনায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ চিংড়ি পোনা (পিএল) এবং মাছ ধরার মশারী জাল জব্দ করা হয়। পরে পোনাগুলো নিরাপদে নদীতে অবমুক্ত করা হয়।

মৎস্য অফিস সূত্রে জানা যায়, মা ইলিশের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ফেনী নদী ও এর মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে এই সময়ে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয়, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও বিনিময়ও সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। সোনাগাজী মডেল থানা পুলিশের একটি দল ও স্থানীয় মৎস্যজীবীরা এই অভিযানে সহযোগিতা করেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft