মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
সীতাকুণ্ডে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণকাজ, নির্বিকার প্রশাসন
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬:২৪ পিএম   (ভিজিট : ৪)
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার খাদেমপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীপক্ষ।

স্থানীয় সূত্র ও অনুসন্ধানে জানা যায়, সীতাকুণ্ডের খাদেমপাড়া এলাকায় নুরুল আবছার গং এবং আব্দুর রহমান গংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে পরবর্তীতে সংশ্লিষ্ট জমিতে সব ধরনের নির্মাণকাজের ওপর আদালতের নিষেধাজ্ঞা জারি হয়।

তবে নুরুল আবছার গংয়ের অভিযোগ, আদালতের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আব্দুর রহমান গং তা পুরোপুরি উপেক্ষা করে বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজ অব্যাহত রেখেছেন। তাদের আশঙ্কা, আদালতের আদেশ এভাবে অমান্য করা হলে ভবিষ্যতে রক্তক্ষয়ী সংঘর্ষসহ পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে।

এদিকে অভিযোগ অস্বীকার করে বিরোধীপক্ষের দাবি, তারা আদালতের কোনো নিষেধাজ্ঞা অমান্য করছেন না। নিজেদের বৈধ ও প্রকৃত মালিকানাধীন জায়গায় তারা নিয়মমাফিক নির্মাণকাজ পরিচালনা করছেন এবং প্রতিপক্ষ অযথা মিথ্যা অভিযোগ তুলে তাদের হয়রানি করছে।

এ বিষয়ে জানতে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এলাকায় আইনশৃঙ্খলা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা সর্বদা তৎপর রয়েছেন। যদি কেউ আদালতের আদেশ বা শৃঙ্খলা ভঙ্গ করে, তবে তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft