মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
পঞ্চগড়ে জোবেদার দুয়ারে খাদ্যসামগ্রী নিয়ে হাজির তরুণ সমাজকর্মী
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬:২০ পিএম   (ভিজিট : ৩)
পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মালিপাড়া এলাকার ৭০ বছর বয়সী অসহায় বৃদ্ধা জোবেদা খাতুনের পাশে দাঁড়িয়েছেন তরুণ সমাজকর্মী অ্যাডভোকেট আহসান হাবিব সরকার। চরম মানবেতর জীবনযাপন করা ওই বৃদ্ধার হাতে দুই মাসের খাদ্যসামগ্রী তুলে দেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, জোবেদা খাতুনের স্বামী ইউসুফ আলী মারা গেছেন প্রায় ৭-৮ বছর আগে। তিন মেয়ে ও দুই ছেলে থাকলেও কারো সংসারে জায়গা হয়নি তার। বড় ছেলে জোবাইদুল ইসলাম ঢাকায় থাকেন এবং প্রতি মাসে ১ হাজার টাকা পাঠান। সেই টাকায় ওষুধ কেনা ও পেট পুরে খাবার জোটে না। ছোট্ট ভাঙাচোরা ঘরে টিনের চালা দিয়ে পানি পড়ে, বিদ্যুৎও নেই। এমন চরম টানাপোড়েনের মধ্যে দিন কাটছিল তার।

বৃদ্ধার এই দুর্ভোগের খবর পেয়ে তরুণ সমাজকর্মী অ্যাডভোকেট আহসান হাবিব সরকার দুই মাসের খাদ্যসামগ্রী নিয়ে তার বাড়িতে হাজির হন। এ সময় তার হাতে চাল, ডাল, তেল, আটা, আলু, পেঁয়াজ ও লবণের প্যাকেট তুলে দেওয়া হয়। খাদ্যসামগ্রী পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বৃদ্ধা জোবেদা খাতুন।

কান্নাজড়িত কণ্ঠে জোবেদা খাতুন বলেন, ‘আমার স্বামী ইউপি সদস্য ছিল, আজ আমার করুণ দশা। বড় ছেলে মাসে ১ হাজার টাকা দেয়, তা দিয়ে কোনোমতে চলি। এই জিনিসপত্র পেয়ে আমার দারুণ উপকার হলো, দুই মাস সুন্দরভাবে খেতে পারব। আমি এই যুবকের জন্য প্রাণ খুলে দোয়া করি।’

সমাজকর্মী অ্যাডভোকেট আহসান হাবিব সরকার বলেন, ‘আমাদের সমাজের অনেক মানুষ খুব অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন, যাদের খোঁজ আমরা অনেকেই রাখি না। আমরা যদি সবাই একটু একটু করে এসব মানুষের পাশে দাঁড়াই, তবে তাদের জীবনের কষ্টগুলো কিছুটা হলেও হালকা হবে। এই ভাবনা থেকেই আমি আমার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।’


আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft