বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
সিআরএ কার্যালয়ে সাংবাদিক আলী আজগর ইমন: সৌজন্য সাক্ষাৎ ও ফলপ্রসূ মতবিনিময়
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম   (ভিজিট : ৬)
চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএ) কার্যালয়ে এটিএন বাংলার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (ডিজিটাল) 
ও স্পেশাল করেসপন্ডেন্ট, জ্যেষ্ঠ সাংবাদিক আলী আজগর ইমনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও কল্যাণমূলক কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

সোমবার (১৯ অক্টোবর) রাতে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএ) কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন (সিআরএ)র আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. রুবেল। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব সাইফুদ্দিন রমিজ। 

সভায় উপস্থিত ছিলেন সিআরএর সাবেক সভাপতি সোহাগ আরেফিন, রাজধানী টেলিভিশনের ব্যুরো প্রতিনিধি সোহেল মাহমুদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ শাকিল, সংস্কৃতি সম্পাদক আমিনুল হক শাহীন, সহদপ্তর সম্পাদক জহির উদ্দিন বাবর, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রিদুয়ান হৃদয়, সদস্য মোরশেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে মো. রুবেল বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজের প্রতি দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও তথ্যের যথাযথ যাচাই এবং পেশাগত নৈতিকতা অনুসরণ করে সাংবাদিকদের কাজ করতে হবে। সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় থাকলে পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে। সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণে সিআরএ সম্মিলিতভাবে কাজ করতে চায়।

সঞ্চালকের বক্তব্যে সিআরএর সদস্য সচিব সাইফুদ্দিন রমিজ বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত সম্পর্ক উন্নয়নে এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষার পাশাপাশি নতুন প্রজন্মের সংবাদকর্মীদের দক্ষতা উন্নয়নেও সংগঠনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি সিআরএর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করেন।

এটিএন বাংলার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (ডিজিটাল) ও স্পেশাল করেসপন্ডেন্ট জ্যেষ্ঠ সাংবাদিক আলী আজগর ইমনের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকতার পরিবর্তিত ধারা, ডিজিটাল সংবাদমাধ্যমের বিকাশ, সংবাদ পরিবেশনে পেশাগত দায়িত্ব এবং সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময়ে সংবাদমাধ্যমের পরিসর দ্রুত পরিবর্তিত হচ্ছে। অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মের বিস্তারের ফলে সংবাদ দ্রুত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তবে দ্রুত সংবাদ প্রকাশের পাশাপাশি তথ্যের সত্যতা যাচাই, নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে অভিজ্ঞ সাংবাদিকদের পরামর্শ ও দিকনির্দেশনা নতুন সংবাদকর্মীদের জন্য সহায়ক হতে পারে।

তারা আরও বলেন, সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা, একে অপরের পেশাগত অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া এবং সংগঠনভিত্তিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে সাংবাদিক সমাজকে আরও শক্তিশালী করা সম্ভব।

সৌজন্য সাক্ষাৎ ও ফলপ্রসূ মতবিনিময়ের মধ্য দিয়ে সিআরএর নেতৃবৃন্দ এবং জ্যেষ্ঠ সাংবাদিক আলী আজগর ইমনের মধ্যে পেশাগত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। সভায় সিআরএর নেতৃবৃন্দ সংগঠনের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করেন। সাংবাদিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং পেশাগত পরিবেশ উন্নয়নে সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।


আজকালের খবর/ এমকে








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft