বুধবার ২৬ আগস্ট ২০২৬
সাভারে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ২:০৪ পিএম   (ভিজিট : ০)
ঢাকার সাভারে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতে ও আজ সকালে সাভারের বিভিন্ন এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রাতে সাভারের হেমায়েতপুরের চান্দুলিয়া এলাকায় একটি ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

অপরদিকে, হেমায়েতপুরের মেইটকা এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়। এছাড়া সাভারের লালটেক এলাকা থেকে মোহাম্মদ তন্ময় হোসেন নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা তিনটি লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আজকালের খবর/এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft