বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬
বালিয়াকান্দিতে জ্বালানি তেলের মজুদ ও অধিক মূল্যে বিক্রির দায়ে জরিমানা
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৭:৫৯ পিএম   (ভিজিট : ৪৪২)
রাজবাড়ীর বালিয়াকান্দিতে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অধিক মূল্যে বিক্রয় রোধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। 

মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন এই অভিযান পরিচালনা করেন।অভিযানকালে জামালপুর বাজারে অবস্থিত মেসার্স রুমা পেট্রোলের বিক্রয় কেন্দ্রে তল্লাশি চালিয়ে ১১০ লিটার পেট্রোল ও ৪২৪ লিটার অকটেন মজুদ পাওয়া যায়। প্রতিষ্ঠানটি কোনো মূল্য তালিকা প্রদর্শন করেনি। এছাড়াও বালিয়াকান্দি বাজারের মৃধা ট্রেডার্সের বিরুদ্ধে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রয়ের অভিযোগের সত্যতা পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে রুমা পেট্রোল থেকে জব্দকৃত পেট্রোল ও অকটেন উপস্থিত ক্রেতাদের কাছে ন্যায্য মূল্যে বিক্রয়ের ব্যবস্থা করে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় রুমা পেট্রোলের মালিক মো: হেলাল আহম্মেদকে ১০ হাজার টাকা এবং একই আইনের ৪০ ধারায় মৃধা ট্রেডার্সের মালিক মো: শাহজাহান মৃধাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

কাওছার আল হাবীব/আজকালের খবর







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft