মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
রামগঞ্জে ভবন ধসে এসএসসি পরীক্ষার্থী নিহত
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৫:৪৮ পিএম   (ভিজিট : ৩১৭)
লক্ষ্মীপুরের রামগঞ্জে আল মুনসুর ড্রাগ হাউজের পুরাতন ভবনের চাদ ধসে পড়ে ফাহাদ হোসেন(১৮)নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় খোরশেদ আলম (২৪)নামে এক নির্মাণ শ্রমিক গুরুত্বর হয়।

রবিবার বিকেল ৩টায় রামগঞ্জ সোনাইমুড়ী সড়কের পুলিশ বক্স সংলগ্ন আল মুনসুর ড্রাগ হাউসের চাদ ধসে এমন করুন মৃত্যুর ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়,নিহত ফাহাদের মা নাসিমা বেগমের সাথে ঈদ কেনাকাটা ও সেলাই মেশিন ঠিক করার জন্য দুজন রামগঞ্জ বাজারে আসেন।সেলাই মেশিন ঠিক করতে সোনাইমুড়ী সড়কের আল মনসুর ড্রাগ হাউজের সামনে গেলে হঠাৎ ভবনের চাদ ধসে ফাহাদের গায়ে পড়ে।ঘটনাস্থলে ফাহাদ মারা যান।

এই ঘটনায় গুরুতর আহত শ্রমিক খোরশেদ আলম'কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। 

নিহত ফাহাদ হোসেন রামগঞ্জ পৌর ২নং বাঁশঘর এলাকার হাজী বাড়ির সৌদি প্রবাসী আলমগীর হোসেন বকুল এর ছেলে।সে নিচহারা সমাজ কল্যাণ উচ্চ বিদ্যালয়ে এবছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

নিহত ফাহাদের চাচাতো ভাই রাশেদ হোসেন, ঘটনায় উপযুক্ত বিচারের দাবি করে।প্রধান সড়কের পাশে অবহেলিতভাবে ব্যবস্থা না নিয়ে কাজ করায় জড়িতদের দ্রুত বিচার দাবি করেন।


কাওছার আল হাবীব/আজকালের খবর










আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft