মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেপ্তার
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৪:৪২ পিএম   (ভিজিট : ১৫)
ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১ নেতা ও যুবলীগের ১ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চিলোক‚ট গ্রামের আব্দুল মালেক মাস্টারের ছেলে মো. ইকবাল হোসেন (৪৬) ও সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামের মো. মনির ভূইয়ার ছেলে মো. সারোয়ার হোসাইন-(২৫)।

গ্রেপ্তারকৃত ইকবাল হোসেন সাদেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং সারোয়ার হোসাইন জেলা যুবলীগের কর্মী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় শহরের পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. ইকবাল হোসেনকে এবং রাত ১১টায় মাছিহাতার আটলা এলাকা থেকে সারোয়ার হোসাইনকে গ্রেপ্তার করা হয়। 

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলমের সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। মঙ্গলবার  দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ড নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft