মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
বন্দুক হাতে তাসনিয়া ফারিণ
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৪:২৪ পিএম   (ভিজিট : ৫)
বিয়ের সাজে তাসনিয়া ফারিণ। অন্যদিকে হাতে পিস্তল। তাকে ঘিরে দাঁড়িয়ে আছেন আরও তিন তরুণ। তাদের হাতেও বন্দুক। মঙ্গলবার (১০ নভেম্বর) এমন কয়েকটি ছবি প্রকাশের পরই তৈরি হয়েছে কৌতূহল।

হঠাৎ বিয়ের সাজে অস্ত্র হাতে কেন ফারিণ? তার সঙ্গে থাকা তিন তরুণইুবা কারা? জানা যায়, এটি ফারিণের নতুন প্রজেক্ট। ‘ডাকাতিয়া বাঁশি’ শিরোনামে একটি সিরিজে কাজ করছেন তিনি।

এতে ফারিণের সঙ্গে আরও অভিনয় করছেন এরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল ও পার্থ শেখ। সিরিজটি পরিচালনা করছেন ইমরাউল রাফাত। চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা।

সিনেমার কাজে ব্যস্ত থাকায় বেশ কিছুদিন ওটিটি সিরিজে দেখা যায়নি ফারিণকে। নতুন ধরনের গল্প ও চরিত্রের অপেক্ষায় ছিলেন তিনি। সেই সুযোগই পেয়েছেন ‘ডাকাতিয়া বাঁশি’তে।

এ সিরিজে ফারিণের চরিত্রের নাম ক্যামেলিয়া। তার ভাষায়, ‘আমার চরিত্রের নাম ক্যামেলিয়া। নামের মতো চরিত্রটাও একটু ব্যতিক্রমী। সিরিজটা যেমন ডার্ক কমেডি, আমার চরিত্রেও অনেক অন্ধকার দিক আছে। সিরিজে আগে কখনো কমেডি করিনি, এবারই প্রথম।’

দিতির বাসায় পালিয়ে বিয়ে বাপ্পার, তারপর যা ঘটেছিলদিতির বাসায় পালিয়ে বিয়ে বাপ্পার, তারপর যা ঘটেছিল

কেন এই গল্প বেছে নিলেন, সেটিও জানিয়েছেন অভিনেত্রী। তার কথায়, ‘ওটিটিতে থ্রিলার, খুনের রহস্য নিয়ে অনেক কাজ হচ্ছে। তাই এবার একটু ডার্ক কমেডি করতে চাইলাম। দর্শকেরাও নতুন স্বাদ পাবেন। আমার জন্যও এটি নতুন অভিজ্ঞতা।’

প্রযোজনা প্রতিষ্ঠান চরকি জানিয়েছে, শিগগিরই  ‘ডাকাতিয়া বাঁশি’ মুক্তির সম্ভাবনা রয়েছে। তবে নির্দিষ্ট দিন এখনো ঘোষণা করা হয়নি।

আজকালের খবর/আতে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft