আলহাজ্ব মো. আব্দুল মনাফ মিয়া সাবেক ইউপি সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন ত্যাগী রাজনৈতিক কর্মী। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের আসলা গ্রামের একটি ঐতিহ্যবাহী ও সম্মানিত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মো. আব্দুল হানিফ মেম্বার ১০নং মিরাশী ইউনিয়নের একজন বিশিষ্ট মুরুব্বি (পঞ্চায়েত) এবং একাধিকবার নির্বাচিত ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। সততা, ন্যায়পরায়ণতা, ন্যায়বিচার ও জনসেবার মাধ্যমে তিনি এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছিলেন।
পিতার আদর্শ, নৈতিকতা ও জনসেবার চেতনা থেকেই মো. আব্দুল মনাফ মিয়া মানুষের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা লাভ করেন। শৈশব থেকেই তিনি সমাজসেবা, নেতৃত্ব ও জনকল্যাণ মূলক কর্মকাণ্ডের প্রতি গভীর আগ্রহী ছিলেন।
তিনি ১৯৮৭ সালে চুনারুঘাট দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক (এসএসসি) এবং ১৯৮৯ সালে চুনারুঘাট সরকারি ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) । ছাত্রজীবন থেকেই তার মধ্যে নেতৃত্বের গুণাবলি, সাংগঠনিক দক্ষতা এবং জনকল্যাণে কাজ করার প্রবল আগ্রহ গড়ে ওঠে।
১৯৮৭ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি ছাত্রদল, যুবদল এবং পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত হন। দীর্ঘ চার দশকেরও অধিক সময় ধরে তিনি দল, সংগঠন এবং জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে আসছেন।
রাজনৈতিক জীবনের পাশাপাশি জনগণের প্রত্যক্ষ বিপুল ভোটে নির্বাচিত হয়ে ২০০৩ থেকে প্রায় ১০ বৎসর, ৩ নং ওয়ার্ড, ১০ নং মিরাশী ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন কালে সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনকল্যাণে সর্বোচ্চ গুরুত্ব ও সুনাম জনপ্রিয়তা রয়েছে । সামাজিক বিরোধ নিষ্পত্তি, বিচার-সালিশ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা পালন করেন। জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক ও সহজ-সরল জীবন যাপনের কারণে স্থানীয়ভাবে লোক জনের মুখে একজন গ্রহণ যোগ্য জনপ্রতিনিধি হিসাবে সবাই স্বীকার করেন।
স্থানীয় সরকার ব্যবস্থায় আরও বৃহত্তর পরিসরে জনগণের সেবা করার লক্ষ্যে ২০১১ সালে এবং পুনরায় ২০২১–২০২২ সালে ১০ নং মিরাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ গ্রহণ করেন।
তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক জটিলতা এবং বিভিন্ন বাস্তব সীমাবদ্ধতার কারণে প্রত্যাশিত ভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারেন নাই। তবুও জনগণের সঙ্গে সম্পৃক্ততা বজায় রাখতে নির্বাচনে অংশ গ্রহন করেছেন। দুঃসময়ে ছিলেন, তিনটি মামলায় দুই মাস আটাশ দিন কারাভোগ করেছেন। এখন সুসময়ে ও নির্বাচনে অংশগ্রহন করতে চান। নির্বাচনকে সামনে রেখে চালিয়ে যাচ্ছেন গণসংযোগ। তার ডাকে সাড়া দিচ্ছেন ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ। তিনি নির্বাচিত হয়ে শান্তিপূর্ন ও মানবিক ইউনিয়ন গড়তে চান।
সাবেক দলীয় দায়িত্বসমূহ----
যুগ্ন আহবায়ক, ছাত্র দল চুনারুঘাট সরকারী কলেজ (৮৮-৮৯)
যুগ্ন আহবায়ক, চুনারুঘাট থানা ছাত্র দল সম্মেলন প্রস্তুতি কমিটি ১৯৯০ সাল।
সভাপতি, মিরাশী ইউনিয়ন যুবদল।
যুগ্ম সাধারণ সম্পাদক, চুনারুঘাট থানা যুবদল।
সদস্য, চুনারুঘাট থানা বিএনপি (চারবার)
যুগ্ম আহ্বায়ক, মিরাশী ইউনিয়ন বিএনপি (বার বার)
-সহ-সভাপতি, মিরাশী ইউনিয়ন বিএনপি (দুইবার)
-সাধারণ সম্পাদক, মিরাশী ইউনিয়ন বিএনপি।২০১৩/১৪,
-সিনিয়র সহ-সভাপতি, মিরাশী ইউনিয়ন বিএনপি।২০১৭/২০২১,
বর্তমান দায়িত্বসমূহ--
সভাপতি, ৩ নং ওয়ার্ড মিরাশী ইউনিয়ন বি এন পি।
সহ-সভাপতি, মিরাশী ইউনিয়ন বিএনপি।
নির্বাহী সদস্য, চুনারুঘাট উপজেলা বিএনপি।
ব্যক্তিগত জীবনে আলহাজ্ব মো. আব্দুল মনাফ মিয়া একজন সৎ, আদর্শবান, বিনয়ী ও জনকল্যাণে নিবেদিত ব্যক্তি। চার দশকেরও অধিক রাজনৈতিক, সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি স্থানীয় জনগণের আস্থা,সম্মান, ভালোবাসায় সিক্ত।
তিনি সততা, ন্যায়বিচার, সুশাসন, দুর্নীতিবিরোধী অবস্থান, মাদকমুক্ত সমাজ গঠন এবং জনকল্যাণের আদর্শে বিশ্বাসী। ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে, ১০ নং মিরাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন- প্রত্যাশী- দলীয় মনোনয়ন পেলে আশানুরুপ ফলাফল পাওয়া যেতে পারে, বর্তমান নির্বাচনী ও যোগ্যতার আলোচনায় মনাফ মেম্বার সবার শীর্ষে।
মনাফ মেম্বার ইউনিয়নবাসীসহ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
আজকালের খবর/বিএস