মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
৩২ দিনেও মেলেনি শাহজালালের সন্ধান
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৫:০০ পিএম   (ভিজিট : ৭)
নীলফামারী জেলার ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের মাঝিয়ালী পাড়ার বাসিন্দা শাহজালাল (২৪) গত ২ অক্টোবর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছেন।  দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। নিখোঁজ শাহজালাল ওই এলাকার রহিদুল ইসলাম ও সাহেলা বেগমের ছেলে। 

পরিবারের সদস্যরা জানান, গত ২ অক্টোবর তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়িতে ফিরে আসেননি। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। ছেলের নিখোঁজ হওয়ার ঘটনায় অসহায় বাবা রহিদুল ইসলাম ডোমার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর-৮০০। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও ছেলের সন্ধান না পাওয়ায় উদ্বেগে রয়েছেন পরিবারের সদস্যরা। 

পরিবারের পক্ষ থেকে নিখোঁজ শাহজালালের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি তাঁর সন্ধান পেলে কিংবা তাঁর সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ: ০১৭৩৭৬০৪০৭৫


আজকালের খবর/রাশেদুল মিলন 








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft