মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
কোনো কোনো মহল গার্মেন্টস উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১:৫৮ পিএম   (ভিজিট : ০)
রাজনৈতিক হীন উদ্দেশ্যে কোনো কোনো মহল পোশাক কারখানার উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এ ধরনের কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে।

মঙ্গলবার সচিবালয়ে পোশাক কারখানার মজুরি নিয়ে শ্রমিকদের চলমান আন্দোলনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কোনো কোনো মহল উসকানি দিচ্ছে, যেন গার্মেন্টসের উৎপাদন ব্যাহত হয়। এটা আমরা কঠোর হাতে দমন করব।’

তিনি আরও বলেন, কেউ পোশাক কারখানা বন্ধ করার জন্য উসকানিমূলক কর্মকাণ্ড চালালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকেরা অনেক কারখানা বন্ধ থাকার বিষয়টি জানালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আশা করা যায়, এগুলো খুব শিগগিরই খোলার ব্যবস্থা করা হবে।’

সোমবার প্রায় সব শ্রমিক সংগঠনের নেতা, পোশাক কারখানার মালিক এবং ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধিদের সঙ্গে সরকারের আলোচনা হয়েছে বলে জানান তিনি। তার ভাষ্য, আলোচনায় সবাই সন্তুষ্ট হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু দুষ্কৃতকারী হামলার চেষ্টা করতে পারে। শ্রমিকদের দাবিদাওয়া পূরণ করা হয়েছে এবং মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এখন মজুরি বোর্ডে ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে দর-কষাকষি হবে।

তিনি বলেন, এখন অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই। রাজনৈতিক উদ্দেশ্যে এবং রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করতে পতিত ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সম্পর্কিত কোনো কোনো মহল অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে।

আজকালের খবর/ এমকে








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft