মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১০ কারখানা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৫:২৬ পিএম  আপডেট: ০২.১১.২০২৬ ৫:৩৯ পিএম  (ভিজিট : ১০)
দক্ষিণ কেরানীগঞ্জে পরিবেশ দূষণকারী ১০ কারখানায় অভিযান চালিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর। 

সোমবার (০২ নভেম্বর) পরিবেশ দূষণকারী কারখানাসমূহের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার। 

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণপূর্বক বন্ধ করা কারখানাগুলো হলো- সঞ্জু ডাইং ও ওয়াশিং, সালমুন ওয়াশিং, সায়মা ওয়াশিং,  রব ওয়াশিং, ইউনিক ওয়াশিং, নূর ডাইং -১, নুর ডাইং -২, নুর ডাইং -৩, বিসমিল্লাহ ওয়াশ এবং রীমা ওয়াশিং। 

মোবাইল কোর্ট অভিযানে উপস্থিত থেকে সার্বিক দিক-নির্দেশনা প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং-এর পরিচালক মো. মাহবুব জামিল। 

অভিযানে সৈয়দ আহম্মদ কবির, উপপরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং) ও মোঃ ইলিয়াস মাহমুদ, উপপরিচালক (ঢাকা জেলা কার্যালয়) উপস্থিত ছিলেন। 

মোবাইল কোর্ট পরিচালনায় নৌবাহিনী, নৌ-পুলিশ, কোস্টগার্ড এবং কেরাণীগঞ্জ থানা পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন। বর্তমান ও ভবিষ্যত নাগরিকদের জন্য দুষণমুক্ত ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতকরণে দূষণকারী শিল্প-প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট ও এনফোর্সমেন্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft