মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
কাশিয়ানীতে ১৩৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৩:৫৩ পিএম   (ভিজিট : ০)
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিশেষ অভিযান চালিয়ে ১৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ১ লাখ ৬৯ হাজার ১৫০ টাকা ও একটি মোটরসাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে জেলার কাশিয়ানী উপজেলার ভাট্টাইধোপা মাজড়া বাজার সরকারি মার্কেটে ইলিয়াস ডাক্তারের দোকানের সামনে মাজড়া বাজার টু বিশ্বরোডগামী পাকা রাস্তার উপর এ অভিযান পরিচালনা করে এসআরবি-০৬, সদর কোম্পানি, ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেপ্তারকৃত আসামি হলো বি.এম নাইমুর রহমান (২৮)। অভিযানকালে তার সাথে থাকা অপর আসামি মো. রাজু শেখ (২৭) কৌশলে দৌড়ে পালিয়ে যায়।

এসআরবি-০৬ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে ধৃত আসামির হেফাজত থেকে উল্লেখিত মাদকদ্রব্য, নগদ টাকা ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত আলামত কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।


আজকালের খবর/রাশেদুল মিলন 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft