মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
মহম্মদপুরে ব্রিজ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ২:১২ পিএম   (ভিজিট : ২)
মাগুরা মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের বেথড়ী গ্রামে ব্রিজের উপর থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

সোমবার (২ নভেম্বর)  সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম ইউসুফ মোল্যা। সে ওই গ্রামের হাসিবুল মোল্যার ছেলে। ইউসুফ মোল্যা পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন। 

জানা যায়, ঘটনা দিন সন্ধ্যায় ইউসুফ মোল্যা বাড়ির পাশে ব্রিজের উপর বসে আড্ডা দিচ্ছিলো হঠাৎ মাথা চক্কর দিয়ে নিচে মাটিতে পড়ে যায়। দ্রুত স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা অবনতি হওয়ায় ওই দিন রাত ১ টার দিকে তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 

ইউসুফের মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমেছে শোকের ছায়া। 


আজকালের খবর/রাশেদুল মিলন 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft