মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
কাশিয়ানীতে ৪ গাড়ির ত্রিমুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত, আহত ৩
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১:৪৬ পিএম   (ভিজিট : ৪)
গোপালগঞ্জের কাশিয়ানীতে তিনটি বাস ও একটি কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাশে থাকা এক ভ্যানচালক চাপা পড়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩ জন।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ৭ টার সময় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোল চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালকের নাম শহিদুল ইসলাম (৩৫)। তিনি কাশিয়ানী উপজেলার চর বাটপাড়া গ্রামের আমিন শেখের ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার সকালে ভাটিয়াপাড়া গোল চত্বরে তিনটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ডভ্যান ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ভ্যানচালক শহিদুল ইসলাম গাড়ির চাপায় পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় বাসে থাকা আরও ৩ যাত্রী আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। দুর্ঘটনা কবলিত বাস ও কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার দ্বায়িত্বে থাকা সার্জেন্ট আসাদুর রহমান জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft