রবিবার ● ১ নভেম্বর ২০২৬
কোটালীপাড়ায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে রেলী ও আলোচনা সভা
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১১:৩২ পিএম   (ভিজিট : ০)
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।দক্ষ যুব গড়বে দেশ,সবার জন্য বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন উপলক্ষে রবিবার (১ নভেম্বর) সকালে একটি বর্নাঢ্য রেলী উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিন করে উপজেলা পরিষদ লাল শাপলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ দিনটি উদযাপনের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর।

উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান মোল্লা,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কুমার মৃদুল দাস,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিরাজ হোসেন,উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন।

এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিষ্ণু পদ মজুমদার ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে গবাদি পশু পালনকারী প্রশিক্ষিত ৪ যুবককে ৪ লক্ষ ৫০ হাজার টাকার ঋণের চেক ও সফল আত্মর্কমী হিসেবে এক জনকে ক্রেষ্ট বিতরণ করা হয়েছে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft