সোমবার ● ২ নভেম্বর ২০২৬
প্রতিবেশীর আপত্তিতে ৬০ বছর পর বাবার কবর স্থানান্তর সন্তানদের
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৬:২১ পিএম   (ভিজিট : ৫)
লক্ষ্মীপুরে প্রায় ৬০ বছর আগে দাফন করা বাবার কবর স্থানান্তর করেছেন তাঁর ছেলেরা। কবরের জায়গাটি প্রতিবেশীর জমিতে পড়েছে—এমন দাবি ওঠার পর প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে কবর স্থানান্তরের সিদ্ধান্ত নেন তাঁরা।

রোববার (১ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উত্তর বাঞ্চানগর এলাকার মোহাম্মদ উল্লাহ এমপি বাড়িতে (বড় বাড়ি) এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতাযুদ্ধের আগে মারা যান ওই বাড়ির বাসিন্দা হাফেজ আনসার আলী। মৃত্যুর পর বাড়ির পাশে তাঁকে দাফন করা হয়। দীর্ঘ প্রায় ছয় দশক পর প্রতিবেশী নয়ন বেগম কবরের জায়গাটি নিজেদের জমি বলে দাবি করেন। পরে বিষয়টি জানার পর হাফেজ আনসার আলীর ছেলে সাহাবুদ্দিন বড় মিয়া ও হোসেন আহম্মদ কবরটি স্থানান্তরের সিদ্ধান্ত নেন।

হাফেজ আনসার আলীর ছেলে হোসেন আহম্মদ বলেন, ‘বাবাকে দাফন করার সময় এত কিছু ভাবা হয়নি। এখন আমরা জানতে পেরেছি, জায়গাটি প্রতিবেশী নয়ন বেগমের। তিনি বিষয়টি জানানোর পর আমরা সময় নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করেছি। আজ কবরটি স্থানান্তর করছি।’

প্রায় ৬০ বছর পর বাবার কবর স্থানান্তরের এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft