সোমবার ● ২ নভেম্বর ২০২৬
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৫:৫৭ পিএম   (ভিজিট : ৯)
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক পরিস্থিতি, চিকিৎসাসেবার মান এবং সম্প্রতি গৃহীত বিভিন্ন পদক্ষেপের চিত্র তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুশফিকুর রহমান রাজিব।

সভায় বক্তব্য দেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. আশরাফুল ইসলাম এবং পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন।

এ ছাড়া সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত বিভিন্ন চিকিৎসক, সাংবাদিক এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft