সোমবার ● ২ নভেম্বর ২০২৬
গাজীপুর প্রেসক্লাবকে ফ্যাসিস্টমুক্ত করার দাবি ও সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১১:২৬ পিএম   (ভিজিট : ৩)
গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার, কালো টাকা ছড়িয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগের নিরপেক্ষ তদন্ত, নতুন সদস্য অন্তর্ভুক্তি, প্রেসক্লাবকে ফ্যাসিস্টমুক্ত করা এবং অবিলম্বে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত সাংবাদিক সমাজ, গাজীপুর জেলা শাখা। 

আজ রোববার (১ নভেম্বর) দুপুরের দিকে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ী রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক মুছা খান রানা। বক্তব্য দেন আমিনুল ইসলাম রবিন, সেলিনা ইসলাম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুর প্রেসক্লাবের নির্বাচনে একজন প্রার্থীর বিরুদ্ধে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের অর্থ ছড়িয়ে ভোট কেনার চেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে। সাংবাদিকদের মর্যাদার প্রতিষ্ঠান প্রেসক্লাবকে অর্থের প্রভাব ও ব্যক্তিস্বার্থের কাছে জিম্মি হতে দেওয়া যায় না। 

ভোট কেনার অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। প্রেসক্লাবকে ফ্যাসিবাদী প্রভাবমুক্ত করে প্রকৃত সাংবাদিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে সদস্যপদ নিয়ে বিদ্যমান বৈষম্য ও বিতর্কের অবসান ঘটাতে হবে। বক্তারা আরও বলেন, নির্বাচন স্থগিতের ঘটনাকে কেন্দ্র করে একজন প্রার্থী সরকারের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার ও বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছেন। 

নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে মন্ত্রণালয়ের নির্দেশে নির্বাচন বন্ধ হয়েছে বলে যে তথ্য প্রচার করা হয়েছে, তার কোনো গ্রহণযোগ্য ভিত্তি নেই। সরকারের বিরুদ্ধে এমন ভিত্তিহীন অভিযোগ তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে বিতর্কিত করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা এ দায়িত্বজ্ঞানহীন মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, প্রেসক্লাব কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা বিশেষ মহলের ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি সাংবাদিকদের সম্মিলিত অধিকার ও মর্যাদার প্রতিষ্ঠান। তাই অর্থের প্রভাব, অনিয়ম ও অগণতান্ত্রিক নিয়ন্ত্রণের অবসান ঘটিয়ে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত এবং সব পক্ষের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে।


আজকালের খবর/ এমকে










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft