সোমবার ● ২ নভেম্বর ২০২৬
নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের মৃত্যু
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৫:৩১ পিএম   (ভিজিট : ৮)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে সুস্ময় মিত্র (১৩) নামে এক কিশোরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামে নতুন বাজারসংলগ্ন নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের পশ্চিম পাশে একটি পরিত্যক্ত দোকানঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত সুস্ময় মিত্রের বাবার নাম জনি মিত্র। সে শনিবার রাতে তার দাদুর সঙ্গে ঘুমিয়ে ছিল। রোববার সকালে ঘুম থেকে উঠে পাশে নাতিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন দাদু। একপর্যায়ে বাড়ির পাশের একটি পরিত্যক্ত দোকানঘরে গিয়ে সুস্ময়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।

১৩ বছর বয়সী সুস্ময়ের এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft