রবিবার ● ১ নভেম্বর ২০২৬
রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৬:৩০ পিএম  আপডেট: ০১.১১.২০২৬ ৭:০৮ পিএম  (ভিজিট : ১০)
রাজধানীর লালবাগের শহীদনগরে মো. বিপ্লব ওরফে ফর্মা বিপ্লব (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার (১ নভেম্বর) দুপুর দুইটার দিকে শহীদনগর ৪ নম্বর গলির বায়তুল ফালা জামে মসজিদ রোড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বিপ্লব শহীদনগর ৬ নম্বর গলির নজরুল ইসলামের ছেলে। তিনি শ্মশানঘাট কেল্লার মোড় বাজারের একটি মাছের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

লালবাগ থানা উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রেজাউল জানান, খবর পেয়ে লালবাগের শহীদনগর ৪ নম্বর গলির বায়তুল ফালা জামে মসজিদ রোড সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুপুর আড়াইটার দিকে লালবাগের শহীদ নগর বায়তুল ফালা জামে মসজিদ রোড এলাকায় অজ্ঞাতনামা ২-৩ জন দুর্বৃত্তকারী তাকে ধারালো অস্ত্র দিয়ে বুকের বাঁ পাশে, বাঁ পায়ের হাঁটুর নিচে এবং ডান হাতের কবজিতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা পূর্বশত্রুতার জের ধরে অজ্ঞাতনামা ব্যক্তিরা এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন জানান এসআই।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft