রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ্মীপুরে দুই দিনব্যাপী প্রশিক্ষণ
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৩:১৯ পিএম   (ভিজিট : ২১)
ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনের প্রশিক্ষণ  শুরু হয়েছে। 

শনিবার (১০ অক্টোবর) থেকে এ প্রশিক্ষণ শুরু হয়। শহর সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস মেহেদী হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার হালদার, সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমান, শহর সমাজ সেবা কর্মকর্তা মোশারফ হোসেন প্রমুখ। 

প্রশিক্ষণে পৌরসভার ৩ এবং ১৪ নং ওয়ার্ডের মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারসহ ১৫ প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। 

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft