রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
বিরামপুরে কাঙ্ক্ষিত বৃষ্টিতে আমন নিয়ে কৃষকের স্বস্তি, সাথে শীতের বার্তা
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৫:০৩ পিএম   (ভিজিট : ১১)
দিনাজপুর জেলার বিরামপুরে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া কাঙ্খিত বৃষ্টিতে আমনের খেত নিয়ে শঙ্কিত কৃষকের মাঝে স্বস্তি ফিরেছে। বৃষ্টির সাথে হিমেল হাওয়া জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে কৃষকের মাঝে স্বস্তি ফিরেছে। এবার বিরামপুর উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌর এলাকার কৃষি জমিতে ১৭ হাজার ৪৪৫ হেক্টর জমিতে আমন রোপন করা হয়েছে। অক্টোবরের প্রথমার্দ্ধে ( আশ্বিনের শেষ প্রান্তে) আমনের খেতে থোড় বের হওয়ার কথা। কিন্তু, বৃষ্টির অভাবে অনেক জমির মাটি শুকিয়ে যাওয়ায় কৃষকরা শেষ পর্বের সার প্রয়োগ করতে পারছিলেন না। খরা ও সারের অভাবে থোড় বের হতে বিলম্ব হচ্ছিল। অনেকে পানি সেচ দিয়ে খেতে পানির চাহিদা পূরণ করলেও  বেশির ভাগ কৃষক ছিলেন শঙ্কিত। বৃহস্পতিবার সকাল থেকে কৃষকের কাঙ্খিত বৃষ্টি শুরু হওয়ায় তাঁদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। একই সাথে কয়েকদির আগের গরমের পর বৃষ্টি ও হিমেল বাতাস নিয়ে এসেছেব শীতের আগমনী বার্তা।

উপজেলার বিনাইল ইউনিয়নের চকমাধ (গোপালপুর) গ্রামের  কৃষক ইউনুছ আলী মন্ডল বলেন, জমিতে পানির অভাবে সার প্রয়োগ করতে না পারায় থোড় বের হতে পারছিলনা। অনেকে সেচ দিয়ে সার প্রয়োগ করলেও বেশির ভাগ কৃষক ছিলেন বৃষ্টির অপেক্ষায়। বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টির ফলে কৃষকের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এখন সার প্রয়োগের মাধ্যমে কৃষকরা কাঙ্খিত ফলনের আশা করছেন।

বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায় বলেন, আমন খেতের জন্য এক পসলা বৃষ্টির খুবই প্রয়োজন ছিল। এই বৃষ্টিতে কৃষকের মাঝে স্বস্তি ফিরে এসেছে। বৃষ্টির পানিতে সেচের চাহিদা পূরণ হবে এবং আমন খেত সবুজে ভরে উঠবে। অক্টোবরের এই বৃষ্টির ফলে ধানের থোড় বের হতে সহায়তা করবে এবং কৃষকরা কাঙ্খিত ফলন ঘরে তুলতে পারবেন।


আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft