রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
কাশিয়ানীতে বাড়ছে ডেঙ্গু ও হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় ভর্তি ৯ জন
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৫:১৩ পিএম   (ভিজিট : ১৩)
গোপালগঞ্জের কাশিয়ানীতে ডেঙ্গু ও হামের প্রকোপ অব্যাহত রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ও হাম উপসর্গ নিয়ে নতুন করে আরও ৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নতুন ভর্তি রোগীদের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত ৪ জন এবং হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৫ জন। চিকিৎসা শেষে ডেঙ্গু ওয়ার্ড থেকে ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে হামে আক্রান্ত ২ জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত (রেফার) করা হয়েছে।

বর্তমানে ডেঙ্গু রোগীদের সেবাদানে হাসপাতালটিতে ১৫ শয্যার দুটি পৃথক ওয়ার্ডে মোট ৩০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান অনুযায়ী, গত সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত মোট ২৭৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২৭৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ১৩৪ জন রোগীর মধ্যে ১২৬ জন সুস্থ হয়েছেন এবং বর্তমানে ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাহাত হোসেন বলেন, "ডেঙ্গু ও হাম উপসর্গ নিয়ে প্রতিদিনই রোগী ভর্তি হচ্ছে, তবে সার্বিক পরিস্থিতি আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। গুরুতর রোগীদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য রেফার করা হচ্ছে। সাধারণ মানুষকে বাসা-বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এবং জ্বর বা হামের লক্ষণ দেখা দিলেই অবহেলা না করে দ্রুত হাসপাতালে আসার পরামর্শ দেওয়া হচ্ছে।"

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft