রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
পীরগঞ্জে গোডাউন থেকে বিপুল পরিমাণ নকল সার, কীটনাশক ও গোখাদ্য জব্দ
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৫:৫৯ পিএম   (ভিজিট : ১০)
রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের কালসারডারা বাজারে মেসার্স মোখলেছুর রহমান ট্রেডার্সের একটি গুদামে দিনভর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সার, কীটনাশক, গোখাদ্য ও ভেজাল সার তৈরির উপকরণ জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১০ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন আহমেদ, ডি-সার্কেল এবং পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) তাজুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর পার্শ্ববর্তী গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সীমান্তবর্তী একটি পরিত্যক্ত ইটভাটায় নকল সার ও কীটনাশক তৈরির একটি কারখানার সন্ধান পায় প্রশাসন। সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সার, নামিদামি কোম্পানির মোড়ক, উপাদান ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয়। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত অবৈধ কারখানার সঙ্গে পীরগঞ্জের মোখলেছুর রহমানের ছেলে মাইদুল ইসলাম বাবুর সরাসরি সম্পৃক্ততার তথ্য বেরিয়ে আসে।

সেই তথ্যের সূত্র ধরে শনিবার পীরগঞ্জে অভিযুক্ত মাইদুল ইসলাম বাবুর মালিকানাধীন গুদামটিতে অভিযান চালানো হয়। অভিযানে নকল সার তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ ইটের গুঁড়া, বিশেষ ধরনের মাটি ও রাসায়নিক উপাদান জব্দ করা হয়। জব্দকৃত মালামালের রাসায়নিক পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা।

অভিযান শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সংগ্রহ করা নমুনার পরীক্ষা প্রতিবেদন পাওয়ার পর আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। উদ্ধার করা মালামাল সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য ও উপ-সহকারী কৃষি কর্মকর্তার জিম্মায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত মাইদুল ইসলাম বাবু পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft