রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় শুভ মহালয়া উপলক্ষে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৫:১৬ পিএম   (ভিজিট : ২২)
শুভ মহালয়া ও শারদীয় উৎসব উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী ‘আর্ট ক্যাম্প’ ও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে শহরের পূর্ব পাইকপাড়াস্থ রাম ঠাকুর ক্লাব সংলগ্ন ‘শ্রীশ্রী কৈবল্যধাম আশ্রমে’ আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের আয়োজন করা হয়। ‘শিল্পরাজ্য আর্ট স্কুল’ ও ‘ডট আর্ট গ্রুপ’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শতাধিক শিশু-কিশোর অংশ নেয়।

প্রতিযোগিতায় খুদে শিল্পীরা ক্যানভাসে শারদীয় উৎসবের রং ও আবহ ফুটিয়ে তোলে। একই সঙ্গে গুণী শিল্পীদের অংশগ্রহণে পরিচালিত হয় বিশেষ আর্ট ক্যাম্প।

অনুষ্ঠান শেষে আয়োজিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সময় টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো প্রধান উজ্জ্বল চক্রবর্তী, চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি প্রকাশ দাস, রাম ঠাকুর ক্লাবের সাধারণ সম্পাদক অসীম দেব, শিল্পরাজ্য আর্ট স্কুলের পরিচালক দীপ্ত মোদক, শিক্ষক রাজীব রায় ও অনিক পালসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, শিশু-কিশোরদের মেধা ও মননশীলতা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহালয়ার বিশেষ এই দিনে আর্ট ক্যাম্পের মাধ্যমে শিশুরা দেবী দুর্গার স্বরূপ আঁকার মধ্য দিয়ে মেধা ও শক্তির দেবীকে নিজেদের মনে ধারণ করার শিক্ষা পাচ্ছে, যা তাদের আনন্দ উৎসবকে আরও বাড়িয়ে দিয়েছে।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সনদ তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft