রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
ইসলামপুরে জমি বিরোধ নিয়ে সংঘর্ষে নিহত ১
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৩:০৩ পিএম   (ভিজিট : ১৫)
জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আতাউর রহমান (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়াও ছোট ভাই ফরহাদ হোসেন (৫০) গুরুতর আহত হয়েছেন। 

শনিবার (১০ অক্টোবর) ইসলামপুর পৌর এলাকা  দক্ষিণ ভেংগুড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান দক্ষিণ ভেংগুড়া গ্রামের মৃত কাজিম উদ্দিন সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, পৈর্ত্তিক জমি নিয়ে আতাউর রহমানের সঙ্গে চাচাতো ভাই সাইফুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শনিবার সকালে জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে।  এ সময় আতাউর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft