রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
সুন্দরগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ২:৪৯ পিএম   (ভিজিট : ২২)
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন- চিকিৎসক আতিয়ার রহমান সোহাগ, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু, মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান আকন্দ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, এসআই মোবারক, নার্স সাবিনা ইয়াসমিন, ফার্মাসিস্ট ওবায়দুর রহমান, জরুরি বিভাগের ইনচার্জ ফজলুল হক, ফারিয়ার সভাপতি শাহীন আল বাসার ও সাধারণ সম্পাদক লাভলু সরকারসহ অন্যরা।

আলোচনা সভা শেষে একটি র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বৃক্ষের চারা রোপণ করা হয়।

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft