সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
গাকৃবিতে ২৯ বিশ্ববিদ্যালয়ের ৬০ নবীন শিক্ষক পাচ্ছেন ৯০ দিনের প্রশিক্ষণ
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৮:১৫ পিএম   (ভিজিট : ৯)
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) দেশের ২৯টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন নবীন শিক্ষক পাবেন ৯০ দিনের প্রশিক্ষণ। এ উপলক্ষে আজ রবিবার  গাকৃবি অডিটোরিয়ামে শিক্ষকদের পেশাগত দক্ষতা ও উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে ৩ জুনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি, হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) যৌথ সহযোগিতায় এ উদ্বোধনী অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন গাকৃবির উপাচার্য *প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি ইউজিসির সদস্য প্রফেসর ড. মাসুমা হাবিব, বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমির ডিন প্রফেসর ড. লায়লা নূর ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সাইন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মেজবাহুল ইসলাম প্রমুখ। 

এছাড়াও অনুষ্ঠানে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. এ এস এম এ হাসীব, গাকৃবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জাহিদুর রহমান, কোর্স ডিরেক্টর ও গাকৃবির ট্রেজারার প্রফেসর ড. মোঃ শফিউল ইসলাম আফ্রাদসহ গাকৃবির ডিন, পরিচালক, জ্যেষ্ঠ শিক্ষক, প্রক্টর, রেজিস্ট্রার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানের শুরুতে হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান স্বাগত বক্তব্য রাখেন।  এরপর গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্জন, সাফল্য ও বৈশিষ্ট্য নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে দুইজন নবীন শিক্ষক তাঁদের অনুভূতি তুলে ধরেন।
  
প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, প্রশিক্ষণের মাধ্যমে নতুন জ্ঞান ও কার্যকর শিখন-পদ্ধতি অর্জন আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে । শিক্ষকরা তাঁদের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে সম্মিলিতভাবে এগিয়ে এলে দেশকে আরও বহুদূর নিয়ে যাওয়া সম্ভব। এ সময় তিনি জানান, বাংলাদেশের শিক্ষকদের জন্য শীঘ্রই একটি 'বিশ্ববিদ্যালয় শিক্ষক ট্রেনিং একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হবে। 

সভাপতির বক্তব্যে গাকৃবি উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, জ্ঞানভিত্তিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষক সমাজের ভূমিকা অপরিসীম । তিনি উল্লেখ করেন, আজকের শিক্ষক সমাজই আগামী দিনের শিক্ষার্থীদের পথ দেখাবেন। তাই একজন শিক্ষকের পেশাগত উৎকর্ষ শুধু তাঁর নিজের উন্নতি নয়, এর সঙ্গে জড়িয়ে আছে একটি প্রজন্মের ভবিষ্যৎ। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে জাতীয় পর্যায়ে গাকৃবির প্রথম স্থান অর্জন এবং বৈশ্বিক পর্যায়ের অগ্রগতির কথা তিনি তুলে ধরেন 

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft