সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
সামান্য একটি হুইলচেয়ার সহজ করে দিতে পারে প্রতিবন্ধী রবি চন্দ্রের পথচলা
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৭:২৭ পিএম   (ভিজিট : ৯)
এক হাতে লাঠি, অন্য হাতে ভ্যানের হাতল। শরীরের একপাশে প্রতিবন্ধকতা আর অন্যপাশে নিত্যদিনের অভাব-অনটন। তবুও জীবনের কাছে হার না মেনে পেটের দায়ে প্রতিদিন ভ্যান ঠেলে বাজারে বাদাম বিক্রি করে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন রংপুরের পীরগঞ্জ উপজেলার এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি।

সম্প্রতি পীরগঞ্জ উপজেলার জাহাঙ্গীরাবাদ বাজারে দেখা মেলে রবি চন্দ্র বর্মনের। তিনি উপজেলার পাঁচগাছি ইউনিয়নের এনায়েতপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত কেকারু চন্দ্র বর্মনের ছেলে। শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে এক হাতে লাঠি ও অন্য হাতে ভ্যানের হাতল ধরে কষ্ট করে ভ্যান ঠেলে এগিয়ে যান তিনি। ভ্যানে থাকা বাদাম বাজারে বিক্রি করেই মেটান সংসারের নিত্যদিনের খরচ।

তার এই দৃশ্য পথচারী ও বাজারে আসা মানুষের দৃষ্টি আকর্ষণ করে। কারও চোখে বিস্ময়, কারও চোখে মায়া। তবে সবার ওপরে ফুটে ওঠে বেঁচে থাকার জন্য একজন মানুষের অদম্য ইচ্ছা ও লড়াইয়ের চিত্র। শরীরের দুর্বলতা তাকে থামাতে পারেনি; বরং অভাবের সংসারে বসে থেকে কারও মুখাপেক্ষী না হয়ে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে চলেছেন তিনি।

রবি চন্দ্র বর্মনের চাওয়া খুব বেশি নয়। চলাফেরা ও জীবিকা নির্বাহের কাজ কিছুটা সহজ করতে তিনি শুধু একটি চলন্ত হুইলচেয়ার চান। স্থানীয়দের মতে, একটি হুইলচেয়ার পেলে তার ভ্যান ঠেলার কষ্ট কিছুটা কমবে এবং বাজারে যাতায়াতও সহজ হবে।

স্থানীয়দের প্রত্যাশা, রবি চন্দ্র বর্মনের মতো অসহায় অথচ কর্মক্ষম মানুষের পাশে সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক সংগঠন ও সংশ্লিষ্ট প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। সহানুভূতি নয়, সামান্য একটি হুইলচেয়ারই হয়তো তার প্রতিদিনের এই কঠিন পথচলাকে অনেকটাই সহজ করে দিতে পারে।


আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft