সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
নরসিংদীতে সার কারখানার ভেতর থেকে হাত-পা ও অঙ্গকাটা লাশ উদ্ধার
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৭:২৩ পিএম   (ভিজিট : ১৭)

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার ভেতর থেকে শাহজাহান তালুকদার (৭৫) নামের এক অবসরপ্রাপ্ত শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার (৪ অক্টোবর) দুপুরে কারখানার সীমানা প্রাচীরসংলগ্ন একটি পরিত্যক্ত স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাহজাহান তালুকদারের গ্রামের বাড়ি বরিশাল জেলায়। তিনি দীর্ঘদিন ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় চাকরি করার পর চার বছর আগে অবসর নেন। অবসরের পর থেকে তিনি পলাশ উপজেলার ঘোড়াশালের খানেপুর এলাকায় বসবাস করে আসছিলেন। তাঁর দুই সন্তানের মধ্যে একজন তাঁর সঙ্গে খানপুরে এবং অন্যজন বরিশালে থাকেন।

স্থানীয়রা জানান, মরদেহে পচন ধরে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। এ ছাড়া নিহতের হাত ও পায়ের সব আঙুল এবং পুরুষাঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। পৈশাচিক কায়দায় এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কারখানা ও আশপাশের এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পলাশ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft