সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
কিশোরগঞ্জে ৪৭টি চারা ও ৬ শতাধিক তালবীজ রোপণ
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৭:০৬ পিএম   (ভিজিট : ১৭)
বাংলাদেশকে একটি সবুজ ও পরিবেশবান্ধব দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নীলফামারীর কিশোরগঞ্জে বৃক্ষ রোপণ ও তালবীজ রোপণ অভিযান-২০২৬ পরিচালিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে গত রবিবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের দোলাপাড়া গ্রামে এই কর্মসূচি পালন করে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়।

এই অভিযানের অংশ হিসেবে দোলাপাড়া গ্রামে ফলজ, বনজ ও ভেষজ প্রজাতির মোট ৪৭টি বৃক্ষের চারা রোপণ করা হয়। পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং গ্রামীণ সড়ক ও বসতবাড়ির আশপাশে সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে একই এলাকায় ৬২০টি তালবীজ রোপণ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, এই কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন স্থানীয় পরিবেশের সৌন্দর্য ও সবুজায়ন বৃদ্ধি পাবে, অন্যদিকে দীর্ঘমেয়াদে তালগাছ ও অন্যান্য বৃক্ষ রোপণের ফলে বজ্রপাতজনিত ক্ষয়ক্ষতি কমাতে এটি ইতিবাচক ভূমিকা রাখবে।


আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft